ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী লীগের জরুরি সভা

admin ঢাকা
আপডেট: 3 October 2018, 22:52

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নিরঞ্জন পাল বাচ্চু, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মাজেদ পাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, মেম্বর অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুজ্জামান, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য ঠাকুরদাশ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষ্ণনগর ইউপি সদস্য কামাল হোসেন, ধলবাড়িয়া ইউপি সদস্য ফারুক হেসেন, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক শেখ সালাউদ্দীন, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফাতেমা ইসলাম রিক্তা, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ প্রমুখ।
উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত, বিএনপিসহ ২০ দলীয় জোট ও স্বাধীনতা বিরোধী চক্র যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *