ঢাকাFriday , 22 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির মানিকখালী চর জামে মসজিদে অনুদান প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 October 2021, 22:23

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর মানিকখালী চর জামে মসজিদে এক লক্ষ টাকার অনুদান এর চিঠি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ২২ অক্টোবর জুম্মার নামাজ শেষে মসজিদ সংস্কারে এক লক্ষ টাকা অনুদানের চিঠি হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ মহিতুর রহমান।

এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি ছাত্র রাজনীতিতে থাকাকালীন সময়ে এবং পরবর্তীতে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার সাধারণ অসহায় মানুষের সেবা করে যাচ্ছি। আগামী ইউপি নির্বাচনে আমি দলীয় প্রতীক নৌকা পাব এটা আমার দৃঢ় বিশ্বাস। তিনি আরো বলেন আমি নির্বাচিত হতে পারলে ইউনিয়নের রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায়, অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুদানের চিঠি হস্তান্তর কালে উপস্থিত ছিলেনআশাশুনি সদর মানিকখালী চর জামে মসজিদের সভাপতি মোঃ হুদা গাজী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক আমীর হোসেন মসজিদের ইমাম মইনুর ইসলামসহ মুসল্লীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *