ঢাকাFriday , 22 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ দলিত, বেদে ও হরিজন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার জরুরী সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 October 2021, 22:12

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ দলিত, বেদে ও হরিজন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের মেহেদী মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা দলিত পরিষদের সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস।

সাতক্ষীরা জেলা দলিত পরিষদের উপদেষ্টা মো: শওকাত হোসেনের সার্বিক তত্ত¡াবধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মো: বাবলু হাসান, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বি.ডি.আর.এম) জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেদে সভাপতি মো: আলী আকবর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবুলাল হেলা, সাধারণ সম্পাদক জীবন কুমার, শ্যামনগর উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক মতীন্দ্র নাথ দাস, সদস্য মনোরঞ্জন দাস, কালীগঞ্জ উপজেলা দলিত পরিষদের সভাপতি সুশান্ত কুমার দাস, সহ-সভাপতি সুভাষ দাস, আশাশুনি উপজেলা দলিত পরিষদের সভাপতি

জগদিশ সানা, সাধারণ সম্পাদক মাখন দাস, তালা উপজেলা দলিত পরিষদের সভাপতি প্রবীর দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি গৌরপদ দাস অন্যায় দুর্নীতি, লোভ ও লাভের বশবর্তী হয়ে খেয়াল খুশি ও স্বেচ্ছাচারী মূলক শ্যামনগর ও দেবহাটা উপজেলাতে যে কমিটি অনুমোদন দিয়েছে। তা সাংগঠনিক প্রক্রিয়ায় অবৈধ বলে দাবি করে বক্তারা বলেন, দলিত পরিষদের সভাপতি গৌর পদ দাস কখনো নিজেকে সাধারণ সম্পাদক কখনো সভাপতি দাবি করেন। গিরগিটির মত রং পাল্টিয়ে জননেত্রী শেখ হাসিনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাহায্য ও আর্থিক অনুদান লুটে নিচ্ছে গৌর পদ দাস।

শীতকালে বিভিন্ন দপ্তর থেকে শীতবস্ত্র নিয়ে নাম মাত্র বিলিয়ে দিয়ে বাকীগুলো আত্মসাত করে। এছাড়া সরকারি ঘর, টিন, জমি পাইয়ে দেওয়ার নাম করে দলিত হরিজনদের কাছ থেকে অর্থ আদায় করে আত্মসাত করে। এমন ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহŸান করছি। এসময় উপদেষ্টা মন্ডলী ও বক্তারা আরো বলেন, জেলা এডহক কমিটি জেলা ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি না দেওয়া পর্যন্ত সম্প্রতি নব গঠিত কমিটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সভায় সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি গৌরপদ দাসকে অবাঞ্চিত ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এডহক কমিটির নেতৃবৃন্দ হলেন, উপদেষ্টা আ: খালেক, দুলাল দাস, শওকাত হোসেন, শশিভ‚ষণ বিশ^াস, বাবুলাল হেলা। আহবায়ক স্বপন বিশ্বাস,যুগ্ম আহবায়ক গোপাল দাস, সদস্য সচিব মতিন্দ্র দাস। সদস্য মো: আলী আকবর, জীবন কুমার, উজ্জ্বল কুমার, অনিমা মজুমদার, সুশান্ত দাস, ভক্তদাস, মাখন মন্ডল, প্রবীর দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *