ঢাকাThursday , 21 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলার সকল ইমামদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 October 2021, 22:24

২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন, সাতক্ষীরার সম্মেলন কক্ষে জেলার সকল ইমামদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) পুলিশ সুপার, রেজা রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ আবুল কালাম আজাদ, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মোঃ মোজাম্মেল হক, জেলা তথ্য অফিসার ও সাতক্ষীরার সকল উপজেলার ইমামগণ। মতবিনিময় সভায় সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন, সাতক্ষীরায় আমরা নিজেরা ভাল থাকবো ও সকলকে ভাল রাখবো। তিনি আরো বলেন, পরবর্তী প্রজন্মকে এবং বিশে^র সকল মুসলিম ও মানবতাকে রক্ষার স্বার্থে আমরা একসাথে কাজ করবো।

সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে জেলার সকল ইমামদের সহযোগিতাও কামনা করেন তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *