ঢাকাWednesday , 20 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ

admin ঢাকা
আপডেট: 20 October 2021, 19:20

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “যাদের মূল্যবান ভোটে জয়লাভ করেছো সব সময় তাদের পাশে থেকে সুখে-দুঃখে সংগঠনের স্বার্থে তাদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্য দিয়ে স্ব-স্ব দায়িত্ব পালন করার আহবান জানান এমপি রবি। এসময় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র নব-নির্বাচিত কমিটির সকলকে মিষ্টিমুখ করান এবং তাদেরকে অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির সভাপতি পরিতোষ কুমার ঘোষ,সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল হাসান, মো. ছদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান, কাস্টমস ও বর্ডার সম্পাদক মো. আব্দুল্লাহ আতিকুর, প্রচার ও বন্দর সম্পাদক মো. আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মো. সোহেল রানা সাগর, ও মো. মনিরুল ইসলাম প্রমুখ। এসময় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *