ঢাকাTuesday , 19 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আসছেন হাসানুল হক ইনু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 October 2021, 22:05

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও মশাল মিছিলে যোগ দিতে সাতক্ষীরায় আসছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি। আগামী ২৭ অক্টোবর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহান মুক্তিযুদ্ধের এই সংগঠক। আলোচনা সভা শেষে জেলা শহরে অনুষ্ঠিতব্য মশাল মিছিলেও নেতৃত্ব দেবেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এড. রবিউল আলম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সফি উদ্দীন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু ও জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও জাসদ প্রতিষ্ঠার ৪৯বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভায় দলের পক্ষে সাতক্ষীরাকে জলাবদ্ধতার অভিশাপ মুক্ত করা, ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করণ, সাতক্ষীরায় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা, জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীত করা, জঙ্গিবাদী-তালিবানি রাজনীতি ও সংস্কৃতি রুখে দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুণর্জাগরণ সংঘটিত করা, দুর্নীতি-লুটপাট-দলবাজি-গুÐাতন্ত্র রুখে দিয়ে সুশাসন কায়েম করা, শোষণ-বঞ্চনা-বৈষম্যের অবসান করে সমাজতন্ত্রের পথ ধরার দাবি করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সাতক্ষীরা জেলা জাসদের সকল নেতাকর্মীকে যথাসময়ে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *