ঢাকাMonday , 18 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যতদিন বাংলাদেশের ভূখন্ড থাকবে ততদিন শেখ রাসেলের নাম সকলের হৃদয়ে থাকবে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 October 2021, 23:01

গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং “শেখ রাসেল দিবস” উপলক্ষে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণ পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন,রাসেল সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে।যেদিন বঙ্গবন্ধু সহ তার পরিবার কে হত্যা করা হয়েছিল সেদিন রাসেল বলেছিল আমাকে আমার মায়ের কাছে নিয়ে তারা তাকে মায়ের কাছে নিয়ে না নিয়ে যেয়ে শিশু রাসেলকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা অত্যন্ত অমানবিক ছিলো। এসময় তিনি শেখ রাসেল সম্পর্কে শিশুদের মধ্যে ধারনা দিতে হবে।শেখ রাসেল সিবস ঘোষনা করায় প্রধান অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সম্প্রতি মন্দির নিয়ে কুমিল্লায় ঘটে যাওয়া বিষয় নিয়ে তিনি বলেন একটা অপশক্তি বিষয়টি নিয়ে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।আমরা একটি গর্বিত জাতি আমরা কোন অপশক্তির কাছে মাথা নিচু করতে চাই না।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,নির্বাচন অফিসার রবিউল ইসলাম,যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান আরিফ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দেবি রঞ্জন মন্ডল সহ সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *