বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ গণমুখী সংঘ ১০-০ গোলে পার্ক একাদশ জয়ী
সোমবার সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ এর ২০ তম ম্যাচে আজকের খেলায় গণমুখী সংঘ ১০-০ গোলে পার্ক একাদশ কে পরাজিত করে, আজকের এই খেলায় গণমুখী সংঘের পক্ষে গোল দশটি করেন মামুন ৪ টি, মারুফ ৩ টি, শামিম ২টি,নাছিম ১টি ,গোল করেন। আজকের এই খেলাটি উপভোগ করেন শেখ মাসুদ আলী, শেখ মারুফুল হক, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবীর খান বাপ্পি, আসাদুর রহমান, ওলিউর রহমান, আলতাব হোসেন,অজিয়ার রহমান, আবুল কাশেম বাবর আলী,সহ সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
বঙ্গবন্ধু গোল্ডকার্প সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ এর প্রথম পর্বের খেলা শেষে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে গত বারের চ্যাম্পিয়ন ভালুকা চাঁদপুর সবুজ সংঘ,টাউন স্পোর্টিং ক্লাব, লাবসা পল্লী মঙ্গল সমিতি ও গণমুখী সংঘ, আগামী কয়েক দিনের মধ্যে সেমি ফাইনাল ও ফাইনাল খেলার দিন, তারিখ জানিয়ে দেওয়া হবে। মাসব্যাপী সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ এর খেলা গুলি দেখার জন্য সাতক্ষীরা জেলার সকল ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাবেক ও বর্তমান সকল ফুটবল খেলোয়াড়, প্রতিদিন এই খেলাগুলো গ্যালারিতে বসে যে সকল দর্শক আনন্দ উপভোগ করেছেন তাদের কে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। আগামীতে ও খেলা গুলি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply