ঢাকাSunday , 17 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উদযাপন


October 17, 2021 11:01 pm
Link Copied!

“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি”। এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগীতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপত্বিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, ব্র্যাক ওয়াশ কর্মসূচির সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন ও কর্মসূচি সমন্বয়কারী হাফিজুর রহমান প্রমুখ। (বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।