ঢাকাSunday , 17 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় অগ্নিসংযোগ : তালায় আ.লীগের মানবববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 October 2021, 22:58

তালা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পোড়ানোর প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দীন বিশ^াসের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান খাঁ, মীর শামছুজ্জোহা আকবর কল্লোল, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম ও লুৎফর রহমান গোলদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দলীয় প্রতীক নৌকা পোড়ানোর ঘটনায় তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। উল্লেখ্য, গত শুক্রবার (১৫ অক্টোবর) রাতে তালা সদর ইউনিয়নের মাঝিায়াড়া বাজারে নৗকা প্রতীকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *