Sunday, 6 September 2026

বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 October 2021, 22:34

রবিবার সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ এর ১৯ তম খেলায় লাবসা পল্লী মঙ্গল সমিতি ১১-১ গোলে জোড়দিয়া মর্ডান স্পোটিং ক্লাব কে পরাজিত করে।
আজকের এই খেলায় লাবসা পল্লী মঙ্গল সমিতির পক্ষে মিলন ৩টি,সুমন ৫টি,লিটন ২টি ও রিমু ১টি গোল করেন। জোড়দিয়া মর্ডান স্পোটিং ক্লাব এর পক্ষে এক মাত্র গোলটি করেন তাপস। আজকের এই বৃষ্টি ভেজা মাঠে লাবসা পল্লী মঙ্গল সমিতি প্রথম থেকেই জোড়দিয়া মর্ডান স্পোটিং ক্লাব খেলোয়াড়দের কে চাপে রেখে খেলে প্রথম আর্ধে ৪টি গোল আদায় করতে সক্ষম হয় এবং দ্বিতীয় আর্ধে আর ও ৭টি গোল করে দলকে এগিয়ে দেন।
আজকের এই খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী , সাতক্ষীরা সিটি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ এমদাদ হোসেন, শেখ মাসুদ আলী, শেখ মারুফুল হক, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ওলিউর রহমান, আবুল বাশার, শেখ মনিরুজ্জামান জাহাঙ্গীর কবির, আলতাব হোসেন, ফজলুর রহমান।

আজ সোমবার সাতক্ষীরা জেলা স্টেডিয়াামে অনুষ্ঠিত হবে পার্ক একাদশ বনাম গণমুখী সংঘ এর মধ্যকার খেলাটি উপভোগ করার জন্য সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের এর পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *