ঢাকাSaturday , 16 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় প্রতিপক্ষের হামলায় আহত-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 October 2021, 22:32

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির শ্রীউলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছে। গুরুতর আহত উজ্জলকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রীউলার কলিমাখালী গ্রামের এরমান সরদারের ছেলে উজ্জল হোসেন (২০) তার এক বন্ধুকে সাথে নিয়ে পাশে হিজলিয়া গ্রাম এলাকায় ঘুরতে গিয়েছিল।

রাস্তায় হাটতে হাটতে তারা কথা বলা ও হাসাহাসি করছিল। এতে ক্ষিপ্ত হয়ে পাশের বাড়ির সোহরাব গাজীর ছেলে কবির গাজী, তার বন্ধু ছিদ্দিক গাজীসহ ৪/৫ জন সেখানে উপস্থিত হয়ে জোরে কথা বলছিস কেন, জিজ্ঞেস করায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কবির ও তার বন্ধুরা উজ্জলদের উপর চড়াও হয়ে দা, লাঠি নিয়ে বেদম মারপিট করে। দায়ের কোপে উজ্জল রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার বন্ধু সামান্য আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *