ঢাকাSaturday , 16 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁশদহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মফিজুর রহমানের মনোনয়ন দাখিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 October 2021, 21:53

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১-ই নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান শনিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের নিকট তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় চেয়ারম্যান প্রার্থী মাস্টার মফিজুর রহমান বলেন, “আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছি।

জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে রোল মডেল তৈরি করেছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে। আমি সেই উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে ভোটে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমার বাঁশদহা ইউনিয়নের জনগণ উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দেবে। আমার ইউনিয়নবাসীর দোয়া ও ভালবাসায় আমি সিক্ত। আমি আশাবাদী ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করবো।’

এসময় উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাস্টার মফিজুর রহমানের প্রস্তাবক মো. শরিফুল ইসলাম, সমর্থক আশরাফুল আলম, মতিউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *