ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ গ্রাহক

admin
October 3, 2018 10:07 pm
Link Copied!

দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তিতে পড়েছে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের মানুষ। অভিযোগ, মিটার রিডিং না করেই ভুতুড়ে বিল তৈরি করছে বিদ্যুৎ অফিসের কর্মীরা। এতে অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে গ্রাহকদের।
দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের আব্দুর রহমান দফাদার বলেন, বিগত জুন, জুলাই ও আগস্টে বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহার অনুপাতে ২২৬, ২২৬, ১৬৩ টাকার বিলের কাগজ হাতে পেলেও-এবার সেপ্টেম্বরে এসে বিল দাঁড়িয়েছে ১৯৮১ টাকা। এটা কী মেনে নেওয়া যায়?
একই এলাকার আব্দুল আহাদ বলেন, এলাকার অনেকের বিলে ইতোপূর্বের পরিশোধ করা বিদ্যুৎ বিল নতুন বিলের সাথে যোগ করে দেওয়া হচ্ছে। এতে যেমন ভোগান্তির শিকার হতে হচ্ছে, তেমনি আমরা বেশ আতঙ্কিত হচ্ছি।
এ ব্যাপারে কলারোয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে জানতে চাইলে এজিএম আবু বক্কর হোসেন বলেন, এরকম তো হওয়ার কথা না। তবে অভিযোগ যেহেতু পেয়েছি সেহেতু তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।