ঢাকাThursday , 14 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মল্লিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 October 2021, 22:57

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরের বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মল্লিক (মোহিদ মাস্টার) (৬৬) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে তিনি তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

বৃহস্পতিবার যোহর বাদ আশাশুনি আলিয়া মাদ্রাসার মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার নেতৃত্বে আশাশুনি থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে। এরপর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. শামসুল আলম, সাবেক ছাত্রনেতা হোসেন উজ-জামান (হোসেন) সহ এলাকার সর্বস্তরের জনসাধারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *