আশাশুনিতে সড়ক দুর্ঘনায় নিহত ২ আহত-১
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে পূজা দেখতে যাবার পথে মোটরসাইকেল ও বিচলি বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই পূর্ণার্থীর মৃত্যু হয়েছে ও গুরুতর আহতাবস্থায় আরেক জনকে সাতক্ষীরা সদরে প্রেরণ করা হয়েছে।
নিহত দুজন বড়দল ইউনিয়নের নড়েরাবাদ গ্রামের গণেশ চন্দ্র মন্ডলের ছেলে হীরামন মন্ডল (২৫), পবিত্র মন্ডলের ছেলে সজিব মন্ডল (২১) ও গুরুতর আহত জনার্ধন মন্ডলের ছেলে রিপন মন্ডল।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে আশাশুনির কালীবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি টিম তাদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় রিপনকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply