সাতক্ষীরা জেলা মহিলা দলের প্রয়াত আহŸায়ক’র রুহের মাগফেরাত কামনায় দোয়া
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মহিলা দলের প্রয়াত আহŸায়ক হোসনে আরা আহমেদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কামালনগরস্থ একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক এড. ফেরদৌসী আরা লুসি।
সাতক্ষীরা জেলা মহিলা দলের আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদিকা এড. নেওয়াজ হালিমা আরলি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য শের আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নেত্রী ছালেকা হক কেয়া, শ্যামনগর মহিলা দলের সভানেত্রী নুর জাহান বেগম ঝর্না, নাসিমা পারভীন, ফতেমা খাতুন, জোহরা খাতুন, আর্জিনা খাতুন, হাসিনাসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক ফরিদা আক্তার বিউটি। পরে প্রয়াত নেত্রী হোসনে আরা আহমেদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply