ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ যমুনা স্পোর্টিং ক্লাব ফাইনালে

admin ঢাকা
আপডেট: 3 October 2018, 21:45

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে ৪ দলীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়ে ফাইনালে উঠেছে কালিগঞ্জ যমুনা স্পোর্টিং ক্লাব।
বুধবার (৩ অক্টোবার) বিকাল ৪টায় শেখ কামাল স্মৃতি সংসদ ও গোবিন্দপুর সোনার বাংলা সংঘের যৌথ আয়োজনে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলা মাছের সেট যমুনা স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে শ্যামনগরের নওয়াবেঁকী মাহেন্দ্র কাঁটা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে ফাইনালে উঠেছে।
এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী গাজী আনিছুজ্জামান আনিচ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, ০৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি গাজী নুরুল হক বাচ্চু, ৫নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি স ম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন আলম পাড়, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও রোকন বুক ডিপোর সত্ত¡াধিকারী রোকন উদ্দিন বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন হোসেন প্রমুখ। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন সোনার বাংলা সংঘের সভাপতি এস.আই মুরাদ হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক গাজী মাসুদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। খেলাটির ধারাভাষ্যে ছিলেন আব্দুল্যাহ সিদ্দিক ও বনী আমীন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন শেখ তৈয়বুর রহমান বাবলু, জাহাঙ্গীর কবির ও শেখ মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *