ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারের উন্নয়ন তুলে ধরে বুধহাটায় মোস্তাকিমের উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 3 October 2018, 21:45

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) বিকালে বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠেনের উদ্যোগে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধহাটার যুবলীগ নেতা এজদান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার বিস্ময়কর নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। জননেত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আসুন সকল দ্বিধা দ্ব›দ্ব ভুলে নৌকার পক্ষে কাজ করি।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিমল গাইন, কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, সেক্রেটারি মতিলাল সরকার, শ্রমিক নেতা হাতেম আলী, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, আজমীর হোসেন গাইন, নাজমুস সাকিব লিটন, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *