ঢাকাTuesday , 12 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি ও কালিগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে মৎস্য ভ্রাম্যমাণ ক্লিনিক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 October 2021, 22:31

আশাশুনি প্রতিনিধি: মুজিব শতবর্ষ-২০২০ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনা পানি কেন্দ্র পাইকগাছা ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকের সেবা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার (১২ অক্টোবর) আশাশুনি ও কালিগঞ্জে সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী সেবা কার্যক্রমের আওতায় চাষিদের ঘেরের পানির গুণগত মান পর্যবেক্ষণ, মাছের/চিংড়ির রোগ সম্পর্কীয় তথ্য ও প্রতিকার, মাছের/চিংড়ির খাদ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ, মাছ/চিংড়ি চাষ সম্পর্কে পরামর্শ প্রদান, সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

লোনা পানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমী সাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, রিয়াজ মোর্শেদ রনজু ও আবু নাছের কার্যক্রম পরিচালনা করেন। ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক এর মাধ্যমে সেবা কার্যক্রম এর জন্য কেন্দ্রের বিজ্ঞানীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন, লোনাপানি কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, পিএসও (আ.ব্য)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *