ঢাকাTuesday , 12 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শিশুকে পিতার নিকট হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 October 2021, 22:23

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শিশুকে ফেরত দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। সোমবার (১১ আগষ্ট) সাতক্ষীরা পলাশপোল এলাকার নাসির হোসেন-তাহমিনা দম্পতির ছেলে ইয়াছিন মুন (১৩) কে শ্যামনগর সদর থেকে স্থানীয়রা শিশুটিকে পেয়ে শ্যামনগর থানায় হস্তান্তর করলে মঙ্গলবার সকালে সমাজসেবা শ্যামনগর থানা কর্তৃপক্ষ উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশুটিকে হস্থান্তর করেন।

স্বল্প কথা বলা শিশুটিকে বিশেষ কৌশলে লেখার মাধ্যমে পরিচয় বের করেন সমাজসেবা অফিসের সমাজকর্মী আব্দুস সেলিম। শিশুটির নিকট তার পরিবারের তথ্য পেয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান আরিফ।খবর পেয়ে এরপর মঙ্গলবার বেলা ৫ টায় শিশুটিকে শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে গ্রহণ করেন শিশুটির পিতা নাসির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, এস আই রবিউল ইসলাম সহ শিশুটির পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *