ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে উন্নয়ন মেলার ব্যাপক প্রস্তুতি, স্টল থাকছে ১০০টি

admin ঢাকা
আপডেট: 3 October 2018, 21:42

শ্যামনগর প্রতিনিধি: সারাদেশের সাথে একযোগে আজ শ্যামনগরে শুরু হবে তিন দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য মেলায় সরকারি-বেসরকারি ১০০টি স্টলে প্রদর্শিত হবে সেবা কর্ম ও উন্নয়নচিত্র। মেলাকে কেন্দ্র করে উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, জাতীয় উন্নয়ন মেলা যথাযথভাবে উদযাপনের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার মেলায় সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, এনজিও, ফায়ারসার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তথ্য দপ্তরসহ অন্যান্য দপ্তর মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি স্টল থাকছে। তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলাকে ঘিরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেলার প্রথম দিনে সকাল ৯.৩০ মিনিটে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি শেষে সকাল ১০টায় মেলা চত্বর থেকেই কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করা হবে। এরপর একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়বস্তু শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, কুইজ ও বির্তক, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মেলায় যেসব স্টল বসবে তার মধ্যে উল্লেখযোগ্য দপ্তরসমূহ হচ্ছে- উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ডিজিটাল সেন্টার, সকল ইউনিয়ন পরিষদ ও ইউপি ডিজিটাল সেন্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, প্রকল্প বাস্তবায়ন, সমাজসেবা দপ্তর, শিক্ষা অফিসার কার্যালয়, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী দারিদ্র বিমোচন অফিস, উপজেলা ভূমি অফিস, শ্যামনগর থানা, পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, পল্লী বিদ্যুৎ অফিস, বিভিন্ন ব্যাংক, কলেজ, আয়কর অফিস, পানি উন্নয়ন বোর্ড, সমবায় দপ্তর, আইসিটি দপ্তর, উপজেলা নির্বাচন অফিস, পরিসংখ্যান অফিস, একটি বাড়ী একটি খামার প্রকল্প, ৩৫ এনজিওসহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *