আ’লীগের মনোনয়ন প্রত্যাশায় আসাদুজ্জামান বাবু’র বিশাল শো’ডাউন
sdr ফাহাদ হোসেন: সাতক্ষীরা সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বিশাল মটরসাইকেল শোভাযাত্রা করেছেন। বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়। দেড় সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে।
এর আগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, নমিনেশন কে পাবে এটা বড় কথা নয়। নৌকার সমর্থনে জনমত সৃষ্টিই আসল কথা। নৌকার বিজয় মানে আমাদের বিজয়। নৌকা থাকলেই দেশে চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নৌকা প্রতীক বিজয়ী করতে এ নির্বাচনী পথসভা, গণসংযোগ করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুল্লাহ সরদার, শ্রমিকলীগ নেতা কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ঠিকাদার এনছান বাহার বুলবুল, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গির হোসেন কালু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য কামরুজ্জামান, বঙ্গবন্ধু পাঠাগার সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবু সুফিয়ান স্বজল, সাংগঠনিক সম্পাদক মহাসেনুল হাবিব মিন্টু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য রামপ্রসাদ সরকার, সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, যুবলীগ নেতা আব্দুল কদের, জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক নেতা এনামুজ্জামান নিপ্পন।
এর আগে “শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, বাবু ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন” সেøাগানে নির্বাচনী গণসংযোগ ও মটরসাইকেল শোভাযাত্রা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সদর উপজেলার লাবসা, ঝাউডাঙ্গা, আগরদাঁড়ি, বাঁশদহা, বৈকারী, শীবপুর, ভোমরা, আলীপুর, শীবপুর, ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংড়ীসহ ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা নিজ নিজ মটরসাইকেল নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সমবেত হয়। এসময় বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও বিজয়ী করতে নৌকার পক্ষে ভোট চান আসাদুজ্জামান বাবু।

Leave a Reply