ঢাকাSunday , 10 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চার দিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 October 2021, 22:48

মো. মাহমুদুর রহমান, আলীপুর প্রতিনধি : শারদীয় দুর্গাপূজার কারণে টানা ৪ দিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর। মঙ্গলবার ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত ভারতের ঘোজাডাঙ্গা বন্দর বন্ধ থাকার কারণে ভোমরা বন্দর দিয়ে চারদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে এ চারদিন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দু’দেশের পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন। বন্ধ কাটিয়ে আগামী ১৬ অক্টোবর শনিবার থেকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দেশের আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শনিবার সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে বলে আমদানি রপ্তানি কিছুটা ব্যহত হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভোমরা কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘দুর্গাপূজার কারণে ওপারে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চারদিনের ছুটির ঘোষণা দিয়েছে। এজন্য স্বাভাবিকভাকে আমাদের এখানেও চারদিনের ছুটি হচ্ছে। ঘোজাডাঙ্গা বন্দর বন্ধ থাকলে আমরা পন্য আমদানি করতেও পারবো না আবার রপ্তানি করতেও পারবো না। তাই ছুটি শেষে শনিবার থেকে পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে শনিবার ব্যাংক বন্ধ থাকবে তাই এদিন আমদানি-রপ্তানি কম হবে বলে মনে হচ্ছে’। পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের বিষয়ে ভোমরা ইমিগ্রেশন ওসি জাহাঙ্গীর খান জানান, ‘পূজার ছুটির বিষয়ে ইমিগ্রেশন বন্ধে সরকারি কোন ঘোষণা আমরা পাইনি। সুতরাং স্থলবন্দরে পন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত ২৪ ঘণ্টাই খোলা থাকবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *