ঢাকাSunday , 10 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ এক চোরাচালানী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 October 2021, 22:30

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ এক চোরাচালানীকে আটক করেছে। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রাইম ব্যাংকের সামনে থেকে শনিবার রাতে উক্ত চোরাচালানীকে আটক করা হয়।

আটক চোরাচালানীর নাম শহিদুল ইসলাম (৫৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীন সরদারের ছেলে।

র‌্যাব জানায়, সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রাইম ব্যাংকের সামনে রাতে কয়েকজন চোরাচালানী মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান ৪ হাজার ৬’শ পিস ইয়াবাসহ উক্ত চোরাচালানীকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ দুটি মোবাইল ফোন, একটি সিম কাডর্, নগদ চার হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *