ঢাকাSaturday , 9 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩৯ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 October 2021, 22:46

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেন্সিডিলসহ আফসার গাজী (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর এলাকার মৃত বাবর আলী গাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা বাস টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৩৯ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আফসারকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার (৯ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *