ঢাকাFriday , 8 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় সেভেন স্টার ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2021, 22:43

আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি বাজার একতা যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার (৮ই অক্টোবর) বিকাল ৪ টায় গাবুরা বাজার ফুটবল মাঠ চত্বরে ফাইনাল খেলায় গাবুরা ফ্রেন্ডস ক্লাব কে মোল্লাপাড়া সেভেন স্টার ক্লাব পেনাল্টির মাধ্যমে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম (লেনিন)।

খেলার উদ্বোধন কালে তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজ কে ঐক্যবদ্ধ ভাবে গ্রাম থেকে গ্রামের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিলক্ষিত হচ্ছে এবং দেশের ক্রীড়া ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। আরো উপস্থিত ছিলেন, জি এম বাদশাহ আলম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, শেখ মহাসিন আলম সাধারণ সম্পাদক গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ, জি এম ইমাম হোসেন, এস এম আতাউর রহমান, জি এম আবদুল মান্নান খোকা, গোলাম মোস্তফা ২নং ওয়ার্ড গাবুরা ইউ’পি, গাজী আব্দুল মান্নান, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *