ঢাকাFriday , 8 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসা ইউনিয়ন ভূমিহীন কমিটি পুনর্গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2021, 22:35

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলার লাবসা ইউনিয়ন ভূমিহীন কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন কমিটি পুনর্গঠন উপলক্ষে লাবসা ইউনিয়নের নলকুড়া রাইচমিল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি শেখ শওকত আলী। সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, মো: হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো: বাবলু হাসান, মো: সোহরাব হোসেন, সাবেক ইউপি সদস্য আবু তাহের, সদর উপজেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ নাছিমুল হাসান, আব্দুল হাই, আসাদুল ইসলাম, মো: শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ রিয়াজুল ইসলামকে সভাপতি, মীর কওছার আলীকে সাধারণ সম্পাদক ও আবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *