ঢাকাFriday , 8 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেম্বর পদপ্রার্থীরা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2021, 22:16

ডেস্ক রিপোর্ট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় দফায় তাফসিল ঘোষিত হওয়ার পর পরই নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইতিমধ্যে সাতক্ষীরা সদরের ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেম্বর পদপ্রার্থীদের নির্বাচনি প্রচারণা, মিছিল, পথ সভা আর ভোটারদের দ্বারে দ্বারে জানান দিচ্ছেন প্রার্থীদের উপস্থিতি। মতবিনিময় করছেন ভোটারদের সাথে, শোনাচ্ছেন বিভিন্ন আশার বাণী। ব্রহ্মরাজপুর ইউপির মাছখোলা ০৩ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আবু রাসেল জানান, দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতায় ডুবে আছে মাছখোলা সহ কয়েক ওয়ার্ডের বাসিন্দারা। তাছাড়া বার বার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চলের মানুষ।

আমি মেম্বর হিসেবে নির্বাচিত হলে এ সমস্যা দূরীকরণে কাজ করব’। এদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতায় নষ্ট হওয়া মাছখোলা-শিবতলা সড়কের নাজেহাল অবস্থায় সরেজমিনে গিয়ে দেখা যায় নিজ হাতে শ্রমিক নিয়ে রাস্তা সংস্কার করছেন ০২ নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী ডা. মিজানুর রহমান। ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারের বিষয়ে তিনি জানান, ‘মেইন রোডে জলাবদ্ধতার কারণে এ রোডটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই নিজ হাতে কিছু জনবল নিয়ে কাজ শুরু করেছি। নির্বাচনে জয়ী হতে পারলে রাস্তাটি সংস্কার করাই হবে আমার প্রথম কাজ’। ০৩ নং ওয়ার্ডের আরেক মেম্বর পদপ্রার্থী আবুল খায়ের বেশ কিছু যুবক নিয়ে পথসভা ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হন। তবে একজন যোগ্য প্রার্থীর প্রত্যাশা করেন ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *