ঢাকাThursday , 7 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 October 2021, 22:55

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিজিবি অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা, ৩শ’ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ফারাকাত আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ছাদেক টাপালির ছেলে।

সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েপ সুবেদার নুর সোলাইমানের নেতৃত্বে বিবিজি সদস্যরা ক্যাম্পের পাশ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৫শ’ পিস ইয়াবা, ৩শ’ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ফারাকাত আলীকে আটক করে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে বেলা ৩ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *