ঢাকাThursday , 7 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 October 2021, 22:04

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রিয়া ফিস ফুটবল একাদশ কে ১-২ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে মায়ের দোয়া ফুটবল একাদশ।
বৃহস্পতিবার বিকালে নাসিমাবাদ সাইক্লোন শেল্টার মাঠে এ খেলার আয়োজন করে নাসিমাবাদ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলায় লাঙ্গলদাড়িয়া রিয়া ফিস ও মায়ের দোয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলার প্রথমার্ধে মায়ের দোয়া একাদশের তুষার গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে রিয়া ফিস ১ গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে। কিন্তু শেষ মুহূর্তে মায়ের দোয়া ফিস ২য় গোল করে জয় নিশ্চিত করে।

খেলা শেষে আয়োজক ক্লাবের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের ক্যাপ্টেনের এলইডি মনিটর তুলে দেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সহ-সভাপতি শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বুলু, যুবলীগের সভাপতি আলাউদ্দিন লাকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, ইউপি সদস্য আব্দুর রব, ওলিল্লাহ সানা, মজিদা খানম, শিক্ষক শামীমুজ্জামান পলাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *