ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যা ইউনিয়ন তরুণলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 22:48

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জিএম মনিরুল ইসলামকে সভাপতি ও মোকফুর রহমানকে সাধারণ সম্পাদক করে কুল্যা ইউনিয়ন আওয়ামী তরুণলীগের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টায় আশাশুনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা তরুণলীগের সভাপতি প্রভাষক জিএম আখতার-উজ-জামান প্রিন্সের সভাপতিত্বে ও তরুণলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম হুমায়ুন কবির সুমন।
সভায় জিএম মনিরুল ইসলামকে সভাপতি, আলতাফ হোসেন, আব্দুল লতিফ, মজনুর রহমান ও আবুল কাশেমকে সহ-সভাপতি, মোকফুর রহমানকে সাধারণ সম্পাদক, চঞ্চল আলম ও ওলিউল ইসলামকে যুগ্ম সম্পাদক, রমজান আলিকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কুল্যা ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *