ঢাকাWednesday , 6 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর রামনগরে ওরস মোবারক পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 October 2021, 22:48

কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর রামনগরে নয় গম্বুজ জামে মসজিদে আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজেলে বেরেলভী (রাঃ) এর ১০৩ তম ওফাত বার্ষিকীী উপলক্ষে পবিত্র ওরস মোবারক পালিত হয়। ৫ ই অক্টোবর মঙ্গলবার বাদ মাগরিব হতে মধ্যে রাত পর্যন্ত নয় গম্বুজ জামে মসজিদের চত্তরে আলোচনা হয়। তিনি ভারতের বেরেলভী শহরে জম্মগ্রহন করেন। তার জীবন কাল ৬৭ বছর বয়সে তিনি প্রায় ১৫ ০০ শত কিতাব লিখে গেছেন। উক্ত ওরস মোবারক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী।

দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা মসজিদের খতিব আলহাজ্ব মুফতি আশরাফুল ইসলাম আজিজী। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মুদারিস মাওলানা আব্দুল আজিজ আল কাদেরী, মাওলানা আরিব বিল্লাহ ক্বাদেরী, নয় গম্বুজ জামে মসজিদের খতিব ও ইমাম ক্বারী আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত ওরস মোবারক সভাপতিত্ব করেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান আল ক্বাদেরী। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, ইউপি সদস্য সাইফুর রহমান, সাবেক প্যানেল চেয়ারম্যান আঃ রহমান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কে এম রওশান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পবিত্র ওরস মোবারক আয়োজন করেন রামনগর গোলাপ সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *