ঢাকাTuesday , 5 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ট্রলি ও মোটর সাইকেল সংঘর্ষে আহত- ৪

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 October 2021, 23:17

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নে ট্রলি ও মোটর সাইকেলের পৃথক দু’টি দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে।সোমবার সকালে খোলার মাঠ এলাকা ও বামনডাঙ্গা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মুনছুর হাজীর এমএক্স ইটের ভাটা থেকে বড়দল গ্রামের আলিম গাজী ট্রলিতে করে ইট নিয়ে প্রতাপনগর যাচ্ছিল। বামনডাঙ্গা ব্রিজের কাছে পৌছলে সামনের দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেলের যাত্রীরা পাশের নদীতে ছিটকে পড়ে। মটর সাইকেল যাত্রীরা রক্ষা পেলেও ট্রলি চালক আলিম গাজী গুরুতর আহত হন।

অপরদিকে গোয়ালডাঙ্গা গ্রামের মোস্তফা গাজীর পুত্র মনিরুল ইসলাম ইটভর্তি ট্রলি নিয়ে তুয়ারডাঙ্গায় যাওয়ার পথে খোলার মাঠে রবিউল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে নড়েরাবাদ গ্রামের সুব্রত কুমার মন্ডলের পুত্র মিলন মন্ডল মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩ জন মারাত্মক আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *