ঢাকাTuesday , 5 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর থেকে নিখোঁজ গৃহবধূ দুই মাস পর দেবহাটায় উদ্ধার


October 5, 2021 10:46 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: ৯৯৯ এ ফোন পেয়ে দু’মাস ধরে নিখোঁজ যশোরের আমেনা খাতুন নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার রাত প্রায় ১২টার দিকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ মোস্তফাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেন। পুলিশ জানায়, যশোর অভয়নগরের সিদ্দিপাশা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন গত চার বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন।

দু’মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। সোমবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অজ্ঞাত এক নারীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯ এ ফোন দিলে দেবহাটা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত হলে সাতক্ষীরাতে অবস্থানরত আমেনা খাতুনের বোন সায়রা খাতুন ও ভাগ্নে আমির শারাফাত মঙ্গলবার দেবহাটা থানায় এসে তাকে নিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।