ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে নজরুল ইসলামের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 22:30

নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম নির্বাচনী গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যায় শহীদ নাজমুল সরণিতে তিনি এই গণসংযোগ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদস্য কামরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করেন এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- জনগণের মাঝে তুলে ধরেন। এসময় নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *