ঢাকাSunday , 3 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় নব নির্বাচিত সরুলিয়া ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 October 2021, 22:58

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা থানা শাখার আয়োজনে ৩নং সরুলিয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান, তালা উপজেলা আ’লীগের সহ সভাপতি, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি, মাস্টার শেক আব্দুল হাইকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৩ সেপ্টম্বর) সকাল ১১ টায় পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার হাদিউজ্জামান এর সভাপতিত্বে ও ডাক্তার আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার রেজওয়ান উল্লাহ, পপুলার ক্লিনিক পরিচালক প্রভাষক নাজমুল হক, ডাক্তার আলাউদ্দীন, ডাক্তার মুজাহিদুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, মোহন সাধু, ডাক্তার খায়রুল আলম সবুজ, ডাক্তার আব্দুল বারী, সাগর হোসেন, অরুণ কুমার প্রমুখ। সংবর্ধনার জবাবে চেয়ারম্যান বলেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সহযোগিতায় সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আপনাদের সমিতির নিজস্ব ভবন নির্মাণে আমি সার্বিক সহযোগিতা প্রদান করব। এছাড়া আমার ইউনিয়নের কাউকে টাকা দিয়ে কার্ড করতে হবে না। আপনারা আমাকে নির্বাচিত করেছেন জনগণের কল্যাণের জন্য। সুতরাং জনগণের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *