ঢাকাSaturday , 2 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 October 2021, 22:18

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি হাতে নাতে আটক হয়েছে।া এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, র‌্যাব সদস্যদের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন খুলনার মোড় এলাকায় টহল ডিউটি রাত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ইটাগাছা মোড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছে।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার সদর থানাধীন ইটাগাছা মোড়স্থ আনোয়ার বিহারীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আসামি ১। মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা- আঃ খালেক, মাতা- ফিরোজা খাতুন, সাং- ইটাগাছা পশ্চিমপাড়া , ওয়ার্ড নং-০৭, থানাঃ সদর, জেলাঃ সাতক্ষীরা এর হেফাজত হতে গাঁজা ০১ (এক) কেজি, মোবাইল-০১ টি, সিমকার্ড-০১ টি সহ হাতে নাতে গ্রেফতার করে।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এঘটনায় একটি মামলা (নং-০৬, তারিখ ০২/১০/২০২১) দায়ের করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *