ঢাকাFriday , 1 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সরুলিয়া ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 October 2021, 22:56

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রেস ক্লাবের আয়োজনে ৩ নং সরুলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, তালা উপজেলা আ’লীগের সহ সভাপতি, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি মাস্টার শেখ আব্দুল হাই এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০ টায় পাটকেলঘাটা ডাক বাংলোয় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমিন উদ্দীনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগের বার্তা পত্রিকার চিপ রিপোর্টার মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান, সহ সভাপতি প্রভাষক নাজমুল হক, দপ্তর সম্পাদক শেখ আশরাফ আলী, সাংবাদিক বাবলা, পাটকেলঘাটা থানার এস আই শাহিন আলম প্রমুখ।

এসময় সংবর্ধিত অতিথি পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি, তালা উপজেলা আ’লীগের সহ সভাপতি ও নব নির্বাচিত ৩ নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শেখ আব্দুল হাই তার বক্তব্যে বলেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা নির্ভয়ে কাজ করুন, সমাজে যেখানে অন্যায় আছে তা তুলে ধরুণ। আপনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে যেয়ে কোন বাধা পেলে আমাকে বলবেন। আপনাদের গায়ে কোন নোখের আচড় লাগতে দেব না। এছাড়া তিনি আরো বলেন, আমার পরিষদের ৫৫ হাজার জনগণের কর্ণধার হিসাবে আমার উপর দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করব। গরিব, দুস্থ মানুষের ভাতার কার্ড করতে একটি টাকাও খরচ হবে না। কোন প্রোজেক্ট গায়েব হবে না। বর্তমান সরকারের ভূমিহীনদের ঘর প্রকল্প পেতে কাহারও একটি টাকা খরচ হবে না। অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *