খাজরায় নির্মানাধীন দুর্গা মন্দির পরিদর্শনে ইউপি চেয়ারম্যান ডালিম
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় নির্মানধীন উত্তর গদাইপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। পরে তুয়ারডাঙ্গা মাধ্যমিক স্কুল সংলগ্ন বাজারে ইউপি চেয়ারম্যানের নির্বাচনি অফিস উদ্বোধন করেন।
শুক্রবার(১ অক্টোবর) বিকালে ইউনিয়নের উত্তর গদাইপুর সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাধীন কাজ পরিদর্শন ও আসন্ন দুর্গা পূজার সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। পরে উত্তম মন্ডলের সভাপতিত্বে মন্দির চত্বরে মন্দিরের কমিটির নেতৃবৃন্দের সাথে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি শাহনেওয়াজ ডালিম জানান,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। হিন্দু ধর্মালম্বীদের প্রতি আমার ভালবাসা সব সময় আছে ও থাকবে। বর্তমান জন বান্ধব সরকারের আমলে এই মন্দিরটি নির্মাণের জন্য সরকারি টিআর বরাদ্দ থেকে ৫০ হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয়েছে। তিনি আরও জানান,বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা পূর্বক স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন। মন্দিরটির নির্মাণ কাজ সঠিকভাবে শেষ করার লক্ষ্যে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
মন্দির কমিটির সভাপতি হিটলার মন্ডল জানান,এই মন্দিরটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে সরকারি বরাদ্দ ও আমাদের সকলের আর্থিক সহযোগিতায় দুই রুম বিশিষ্ট মন্দির ভবনের দেওয়াল নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চাউনি,পলেষ্টার,জানালা,দরজা নির্মাণে অনেক অর্থের প্রয়োজন। আমরা মন্দির কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা পরিষদের আর্থিক সহযোগিতা চাই।
মন্দির পরিদর্শন ও নির্বাচনি অফিস উদ্বোধন কালে মন্দিরের সভাপতি হিটলার মন্ডল,সাধারণ সম্পাদক কমলেশ সানা,ইউপি সদস্য সন্ধ্যা রানী,তপন কুমার মন্ডল,যশোমন্ত গাইন,নরেন্দ মন্ডল,সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার সরদার,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামু সরদার,আওয়ামী লীগের কাউন্সিলর টুকু সরদার, সদস্য মুজিবর মোল্যা,শ্রমিকলীগের দপ্তর সম্পাদক বাপ্পী সরদার,সিরাজুল সানা,এরশাদ,খায়ুরুল,হেলাল,মোস্তাকিমসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply