ঢাকাFriday , 1 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমরা প্রবীণ, আসুন নবীনদের জন্য নতুন বাংলাদেশ গড়ি-আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


October 1, 2021 10:45 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ ঃ “সকল বয়সের জন্য ডিজিটাল সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বিগত সময়ে বাংলাদেশে রাস্তা, ব্রিজ, কালভাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে বিশ^ ব্যাংকের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো আমাদের। আর এখন মহান আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত মেঘা প্রকল্প বাস্তবায়ণ হতে চলেছে। দেশে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু এক শ্রেণির মানুষ আছে যারা সব সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। ঐসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ ও সতর্ক থাকতে হবে। আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কথাটি মনে রেখে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা প্রবীণ, আসুন নবীণদের জন্য নতুন বাংলাদেশ গড়ি। পিতা-মাতা বৃদ্ধ হলে সন্তানদের উচিত তাদের প্রতি আরো বেশি যতœবান হওয়া। সিনিয়র সিটিজেনদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কর্ণার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়িার আবেদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ভূধর সরকার, সদস্য এ্যাড. এস.এম হায়দার, অধ্যক্ষ আব্দুল হামিদ, মো. ফজলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে গেঞ্জি, মাস্ক ও খাবার বিতরণ করা হয়। এসময় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।