ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৈতন্যাঘাত : সাকিবুল গাজী

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 22:19

ভেবেছি কত বেলা
এমনি একেলা,
শ্রাবণ ও মেঘের ক্ষণে;
আমি শুধু পড়িয়া রহিনু
দূরাকাশের পানে,
সাগর ডেকেছে তবু
দেয়নি সাড়া কভু
তার আহবানে।

আজ বুঝি সে
অতি গোপনে,
চলিল নির্জনে;
শুধু যাবার বেলায়
বলিয়া গেল-
“আসবো না আর ফিরে,
থেকো তুমি সুখে
তোমার একলা ভূবনে।”

আজ বারোটি বছর পরে
পড়িল তাহারে মনে,
জীবনের অন্তিম লগনে;
সীমাহীন কষ্টে তাহাকে,
পুড়িয়েছি কত না যতনে।

ঐন্দ্রজালিক যোষিতা
মোস্তাফিজুর রহমান

এলোমেলো বিচ্ছিন্ন ছায়াপথে ছুটে চলা,
এই বৈচিত্র্যময় ক্রন্দসীর মাঝে।
আলোক বিন্দু হয়ে দেখা দিলে –
সে তুমি উজ্জ্বল নক্ষত্র।

বিরহিত উত্তাল মাতাল আমি-
দুর্গম গীরিপথ, প্রান্তর, পাথার, প্রশ্রাবণ
সব ছাড়িয়ে হলাম অপ্রকৃতস্থ অমনুষ্যত্ব।
আলোর দিশা, কণিকা হয়ে-
স্থান নিয়েছ এই দর্পণ জগতে।
বাষ্পীয় জগতে ঠাঁই দিয়ে-
হয়েছি আমি বাতুলতার সমতুল্য।।

কে তুমি?
কি ভাবে করে দিলে আমায় পরিভ্রষ্ট?
কোথায় পেলে এই দৈব শক্তি?
দৃষ্টি শক্তির বাইরে তোমার বসবাস,
কল্পনার জগতকে তুমি করেছ-
গত্যন্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *