ঢাকাFriday , 1 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 October 2021, 21:57

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ীরা হলেন, শ্যামনগর উপজেলার ভবানীপুর এলাকার ফজলুল হকের ছেলে আশরাফুজ্জামান নান্টু (৩৬) ও একই এলাকার আশরাফ গাজীর ছেলে মিলন গাজী (২১)।

থানা সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কাঁকশিয়ালী ব্রিজ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১০১ পিস ইয়াবাসহ ব্যবসায়ী নান্টু ও মিলনকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে শুক্রবার (১ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *