আশাশুনিতে মোবাইল কোর্টে নেট পাটা জাল অপসারণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলাবদ্ধ নিরসন ও পানি নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করে নেট পাটা ও জাল অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে বিভিন্ন খালে নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা মোবাইল কোার্ট পরিচালনা করেন। এসময় তিনি হামকুড়া নদী, খেজুরডাঙ্গা নদী, মোকামখালী নদী, সৈয়দপুর ট্রাস্ট, রামশালিকের বাকসহ বিভিন্ন নদী ও জলমহালে বাঁশের পাইলিং করে আড়াআড়ি ভাবে মাটির বস্তা ফেলে নেট পাটা ও বেহুন্দি জাল দিয়ে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নেট পাটা ও জাল অপসারণ করেন। সাথে সাথে যারা একাজের সাথে জড়িত তাদেরকে দ্রæত নেট পাটা জাল অপসারণের নির্দেশ প্রদান করা হয়।
পরে তিনি মোকামখালী ¯øুইচ গেট পরিদর্শন করেন। গেটের মুখে পলি জমে উচু হয়ে যাওয়ায় ঠিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। পলি ও ভরাট হওয়া মাটি কেটে গেটের মুখ পরিষ্কার করার জন্য এলাকাবাসী জোর দাবী জানান। এছাড়া বিভিন্ন খাল ও জলমহাল উন্মুক্ত করার দাবী জানান হয়।

Leave a Reply