ঢাকাThursday , 30 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যায় আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন


September 30, 2021 10:55 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন একতা ফাউন্ডেশন(ব্লাড ব্যাংক)বাংলাদেশ এর আয়োজনে সখিপুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি রাজু ইসলাম রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শহীদুজ্জামান সাদ্দাম, প্রতিষ্ঠাতা শরিফ হোসেন, সামাজিক রক্তদান সেবাই আমরা সংস্থার প্রতিষ্ঠাতা রিপন ইসলাম, সহ-সভাপতি বিপ্লব ঢালী, সংগঠনের সভা-সভাপতি এনামুল হক সবুজ, কোষাধ্যক্ষ নাইমুর রহমান, স্বেচ্ছাসেবক আলমগির, রেবেকা, জ্যোতি, মিম, তিশা, ফারাহানা সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী বৃন্দ। মানববন্ধনে ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।