ঢাকাThursday , 30 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় প্রধান মন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 September 2021, 22:47

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্ম দিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ বনায়ন সৃষ্টির লক্ষে ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেনের নির্দেশে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরায় ফলজ বৃক্ষ মাল্টা লেবুর চারা রোপণ করা হয়।

এ সময় অত্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন,সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আছাদুল ইসলাম,গদাইপুর জেএ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক ও এডহক কমিটির সভাপতি হেমনাথ মন্ডল,সহকারি শিক্ষক গনেশ চন্দ্র বৈদ্য,অজিত কুমার মন্ডল,সাফায়েত হোসেন,লিপিকা সুলতানা,শরিফা নাছরিন,শোভারাম মন্ডল,বিষ্ণুপদ গাইন, বিষ্ণুপদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপনকালে অবঃ প্রধান শিক্ষক হেমনাথ মন্ডল জানান,গাছ আমাদের পরম বন্ধু। সবুজ বনায়ন ও অক্সিজেন এর সরবরাহ বৃদ্ধির লক্ষে বৃক্ষরোপন একটি মহৎ কাজ। তিনি আরও বলেন,আমাদের যার যতটুকু পতিত জমি আছে আসুন আমরা ফলজ,বনজ ঔষধি গাছের চারা রোপণ করি। সবুজ বনায়ন গড়ে তুলি।
মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্ম দিন উপলক্ষে ছাত্রলীগের এ বৃক্ষরোপন কাজকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও সাবেক ছাত্রলীগ সভাপতি আছাদুল ইসলামের নেতৃত্তে¦ করোনাকালীন মাস্ক বিতরন,জনসচেতনামূলক প্রচার,খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *