ঢাকাThursday , 30 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সামেক হাসপাতালে সমাজসেবা অধিদফতরের আওতায় রোগী কল্যাণ সমিতির কার্যক্রম উদ্বোধন


September 30, 2021 10:43 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা অধিদফতরের আওতায় রোগী কল্যাণ সমিতির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই- খুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও অসহায় রোগীদের মাঝে ঔষধ বিতরনের মধ্য দিয়ে রোগীকল্যাণ সমিতির কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন.“সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির কার্যক্রম চালু হলেই দুঃস্থ্য রোগীরা নাগরিক সুবিধা ভোগ করবে। সেবা সমূহ হল-আর্থিক সেবা, সামাজিক সেবা ও মানসিক সেবা। সমাজসেবা অধিদফতরের আওতায় রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দুঃস্থ্য রোগীরা এসকল নাগরিক সেবা পাবে।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সমাজসেবা অধিদফতরের রোগীকল্যাণ সমিতির সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও জেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।