ঢাকাThursday , 30 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 September 2021, 22:33

নিজস্ব প্রতিনিধি: ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি বলেন, প্রত্যেক কন্যা শিশু কে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তারা পরিবার ও সমাজের সেবা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। আপনারা শুধু তাদের স্কুলে পাঠান একটি সুন্দর ভবিষ্যতের জন্য।

৪০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান। মহিলা সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নারী নেত্রী সন্ধ্যা রানী, রাধিকা রানী, মর্জিনা বেগম, সাইয়েদা রাফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *