ঢাকাWednesday , 29 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ আটক দুই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 September 2021, 23:38

নিজস্ব প্রতিানিধি: গত ২৮ সেপ্টেম্বর র‌্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন সঙ্গীতার মোড় এলাকায় টহল ডিউটি করাকালীন ১৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা সড়ক সোনালী ফিলিং স্টেশনের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা সড়ক সোনালী ফিলিং স্টেশনের বিপরীত আল-আমিন ত্রিপল ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতাঃ আব্দুস কুদ্দুস কারিগর, মাতাঃ হাসিনা বেগম, সাং-মাহমুদপুর, বাদামতলা এবং ২। মোঃ সাইফুল ইসলাম (২২), পিতাঃ আব্দুল হক মিস্ত্রী, মাতাঃ হাসিনা বেগম, সাং-মাহমুদপুর, বাদামতলা, উভয় ইউপিঃ ০৭ নং আলীপুর, থানা ও জেলাঃ সাতক্ষীরাদ্বয়ের হেফাজত হইতে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে। পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এঘটনায় সদর থানায় মামলা (নং-৮৪, তারিখ ২৯/০৯/২০২১) দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *