ঢাকাWednesday , 29 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পৌত্রকে বাঁচাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদির মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 September 2021, 22:13

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পৌত্রকে বাঁচাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বেলা ৩ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উচ্চেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দাদির নাম হাসিনা বেগম (৫৩) এবং আহত পৌত্র আরাফাত হোসেন (৮)।

নিহতের স্বামী আব্দুল গাজী জানান, মঙ্গলবার বেলা ৩ টার দিকে বাবা-মা হারা পৌত্র (ছেলের ছেলে) আরাফাত বাড়িতে টর্চ লাইটে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎতায়িত হয়। ওই সময়ে বাঁচাতে যেয়ে হাসিনা বেগম আরাফাতকে স্পর্শ করলে আরাফাত ছিটকে পড়লেও ঘটনাস্থলেই হাসিনা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *